এক মায়ের কথা,,, জীবনের সব পাপ বোধহয় কালো মেয়ের জন্ম দিয়ে করেছি যার প্রাশ্চিত্ত মানুষের কটু কথা শুনে চোখের পানির বিনিময়ে দিতেছি।আত্মিয় স্বজন সবার সন্তানই রাজপুত্র রাজকন্যা শুধু আমারটা কেবল দেখতে টোকাই অসুন্দর।মেয়েটা আমার একটা হাত পা কম থাকলেও হয়ত তারা এতটা আক্ষেপ করতো না যতটা কালো হওয়াতে করে।হয়েছে মেয়ে তাও আবার কালো। তাদের এসব কথাগুলো আমার বুকে ঠিক কতটা ক্ষতের সৃষ্টি করে তা যদি তারা জানতো তাহলেহয়ত এধরনের কথা তারা কোন দিন বলতো না। আমার আমার শ্যামলা মেয়েটাকে কখনোই ফর্সা প্রমান করতে না চাইলেও তারাআমার শ্যামলা মেয়েকে কালো,রাতের আধার প্রমান করতে কয়েকধাপ এগিয়ে। ওর ১৬ মাস বয়সে ওর অসুস্থতায় যতটানা কান্না করেছি কষ্ট করেছি তার থেকে বেশি কষ্ট ও কান্না করেছি মানুষের কথায় তাও আপন মানুষ 😭😭😭 সকলকে হয়ত ক্ষমা করেছি বা করব তবে কার তরফ থেকে কি কি কটু কথা আমার মেয়ে শুনেছে তা কোনদিন ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাই আমার মেয়েটাকে তিনি এমন ইলমও আমল দদন করূন যার আলো চারপাশে ছড়িয়ে পড়বে। আপনাদের কাছে প্রশ্ন আপুরা সুন্দর মানেই কি ফর্সা আর কালো মানেই কি অসুন্দর??? মনটা আজ ভীষণ খারাপ। সকলেও নিকট আমি আমার কলিজাটার জন্য দোয়া চাই। ও যেমনই হোক আমার বুকে যে সুস্থ ভাবে থাকুক

Comments

Popular posts from this blog

The Quantum Paradox of the 1908 Tunguska Event: The Hidden Lab of the Siberian Wasteland

The Great Emu War of 1932: When Australia Lost to Birds