Healthy Lifestyle:
Healthy Lifestyle: শীত এলেই শুকনো কাশি, সর্দি? পাতে রাখুন এই ৫ সবজি, 'তিন' নম্বরটা সবথেকে জরুরি... আপনি জানতেন?
বাজার স্বমহিমায় আলো করছে শীতের নানা ফসল। কিন্তু তার মধ্যে কোনগুলো শীত উদযাপনের ক্ষেত্রে স্বাস্থ্য আর স্বাদ দুই দিকেই সমান পাল্লা রক্ষা করবে?কবির প্রেয়সীকে সেই অমোঘ প্রশ্ন আর করার দরকার নেই- শীতকাল কবে আসবে, সুপর্ণা? সে প্রায় এসেই গিয়েছে। প্রকৃতির ভাঁড়ারেও তারই ইঙ্গিত, বাজার স্বমহিমায় আলো করছে শীতের নানা ফসল। কিন্তু তার মধ্যে কোনগুলো শীত উদযাপনের ক্ষেত্রে স্বাস্থ্য আর স্বাদ দুই দিকেই সমান পাল্লা রক্ষা করবে? দেখে নেওয়া যাক এক নজরে।
কাঁচকলা
শীতের মরশুমে কাঁচকলার সবজি খুবই ভাল খেতে হয়। হেলথলাইন রিপোর্ট অনুযায়ী, কাঁচকলা এমন একটি সবজি যাতে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও নানা পুষ্টিকর উপাদান। এই সবজিতে প্রদাহবিরোধী গুণ রয়েছে, যা আমাদের পেট ঠাণ্ডা রাখতে বিশেষ উপকারী, এছাড়াও এটি শীতকালে আবহাওয়ার কারণে সৃষ্ট নানা রোগ থেকেও আমাদের রক্ষা করে। এই সবজিতে ক্যানসারপ্রতিরোধী গুণও রয়েছে।গাজর
প্রত্যেক ঋতুতেই গাজর পাওয়া যায়। কিন্তু শীতকালের গাজর গুণে সেরা হয়। এই সবজিটি খুবই পুষ্টিকর, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। গাজর বিটাক্যারোটিনের একটি চমৎকার উৎস। গাজর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শীতের নানা মরশুমি রোগ থেকে রক্ষা করে। চোখের জন্যও এটি খুবই উপকারী।
পালং শাক
শীতের মরশুমে পালং শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পালং শাককে পুষ্টির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। এতে রয়েছে উচ্চ পরিমাণে ক্যারোটিনয়েড, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, আয়রন এবং ক্যালসিয়াম। এটি খেলে শীতকালে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শীতকালে প্রতিদিন পালং শাকের রস তৈরি করে পান করা যেতে পারে।বাঁধাকপি
বাঁধাকপি
Comments
Post a Comment